প্রধান উপদেষ্টাকে ডক্টরেট ডিগ্রি প্রদান সোকা বিশ্ববিদ্যালয়ের
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : মে ৩০, ২০২৫
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়। আজ শুক্রবার সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়টি তাকে এ ডিগ্রি প্রদান করে। বিশ্ববিদ্যালয়ে তিনি ভাষণও দেন।
এর আগে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে দুই দেশের মধ্যে ৬টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া বাংলাদেশকে বাজেট সহায়তা ও রেলপথের জন্য ১.০৬৩ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেয় জাপান।
জাপান সফর শেষ করে প্রধান উপদেষ্টা শনিবার সকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে টোকিও ত্যাগ করবেন। তিনি ওই দিন গভীর রাতে দেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ২৭ মে অধ্যাপক ইউনূস ৪ দিনের জাপান সফরে টোকিও পৌঁছান।






















