ফ্যাসিবাদ যারা পছন্দ করবে তারা ‘না’ ভোট দেবে: শিল্প উপদেষ্টা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ২৪, ২০২৬

ফ্যাসিবাদ যারা পছন্দ করবে তারা ‘না’ ভোট দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় তিনি এ কথা জানান।

আদিলুর রহমান খান বলেন, “যারা শহিদদের রক্তের প্রতি শ্রদ্ধাশীল তারা সবাই ‘হ্যাঁ’ ভোট দেবেন ও প্রচারণা চালাবেন। আর যারা ফ্যাসিবাদকে পছন্দ করবেন তারা ‘না’ ভোট দেবেন।”

এর আগে উপদেষ্টা শহরে জুলাই শহিদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ও কবরে শ্রদ্ধা জানিয়ে দোয়া কামনা করেন। সকাল ১০টার দিকে শহরের সাতমাথায় অবস্থিত ‘৩৬ জুলাই’ স্মৃতিস্তম্ভ ও শহিদদের কবরে শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়।

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন: জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. ফারজানা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ান প্রমুখ।