বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ২ মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ০৩, ২০২৬

কক্সবাজারের বঙ্গোপসাগর উপকূলে মাছ ধরার একটি ট্রলার ডুবে ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম নামের দুই জেল মারা গেছে। এছাড়া নুরুল আলম ও মুহিব উল্লাহ নামের দুই জেলে নিখোঁজ রয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোরে কক্সবাজারের নাজিরারটেক উপকূলে এ দুর্ঘটনা ঘটে। জেলেদের সবার বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায়।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরতে রওনা হয় কয়েকজন জেলে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ট্রলারটি নাজিরারটেক উপকূলের কাছাকাছি পৌঁছালে ঝড়ের কবলে পড়ে উল্টে যায়।

পরে স্থানীয় জেলেরা উদ্ধার অভিযান চালিয়ে ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নুরুল আলম ও মুহিব উল্লাহ নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের উদ্ধারে স্থানীয় জেলেরা তৎপরতা চালাচ্ছে।

তবে দুর্ঘটনার সময় ট্রলারটিতে মোট কতজন জেলে ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।