বিএনপির দাবি মেনে নির্বাচনে বিএনসিসি বাতিল
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ফেব্রুয়ারি ০৪, ২০২৬
বিএনপির দাবির প্রেক্ষিতে ভোটকেন্দ্রে বিএনসিসি ক্যাডেট মোতায়েনের সিদ্ধান্ত বাতিল করেছে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্থাপিত আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটে প্রদত্ত পোস্টাল ভোট গণনা কেন্দ্রে শৃঙ্খলা রক্ষায় রিটার্নিং অফিসার নির্দেশনা অনুসারে সহযোগিতা প্রদানের নিমিত্ত বিএনসিসি মোতায়েনের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।
এর আগে ইসি বিএনসিসির ক্যাডেটদের কেন্দ্রে কেন্দ্রে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল। তবে বিএনপি তাদের ঝুঁকির মধ্যে না ফেলার দাবি জানিয়েছিল।
























