বেলুচিস্তান অভিযানে ৩ দিনে নিহত ২১৯
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ফেব্রুয়ারি ০৪, ২০২৬
পাকিস্তানের বেলুচিস্তানে তিন দিনের সন্ত্রাস দমন অভিযানে ভারত-সমর্থিত ‘ফিতনা আল-হিন্দুস্তান’ এর ১৯৭ সন্ত্রাসী ও ২২ সেনা নিহত হয়েছে। সব মিলিয়ে অভিযানে নিহত হয়েছে ২১৯ জন।
৩১ ফেব্রুয়ারি সন্ত্রাসীদের চালানো হামলাগুলো দেশটির সবচেয়ে বড় প্রদেশটিকে অচল করে দেয়। বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি প্রায় এক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। হামলায় ১৭ নিরাপত্তা সদস্য ও ৩১ বেসামরিক নাগরিক নিহত হয়।
নিরাপত্তা সূত্র জানায়, প্রদেশজুড়ে ১২টি শহরে সংঘটিত সমন্বিত সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। দেশ রক্ষা ও বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে তিন দিনে ২২ পাকিস্তানের ২২ সেনা শহিদ হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে বেলুচিস্তান লিবারেশন আর্মি রাজ্যটিতে কাজ করতে আসা অন্য প্রদেশের পাকিস্তানি নাগরিকদের পাশাপাশি বিদেশি জ্বালানি কোম্পানিগুলোর ওপর হামলা জোরদার করেছে।
গত বছর বিচ্ছিন্নতাবাদীরা ৪৫০ যাত্রীবাহী একটি ট্রেনে হামলা চালায়। যা টানা দুই দিনের রক্তক্ষয়ী অবরোধে রূপ নেয়। সূত্র: জিও নিউজ
























