ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রতিনিধিদল ঢাকায়
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : সেপ্টেম্বর ০১, ২০২৬
ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজ, নয়াদিল্লি থেকে ১৫ সদস্যের প্রতিনিধিদল রোববার ‘স্ট্র্যাটেজিক নেইবারহুড স্টাডি ট্যুর’-এর অংশ হিসেবে বাংলাদেশে পৌঁছেছে।
প্রতিনিধিদলে রয়েছেন: ভারতীয় সশস্ত্র বাহিনী, বেসামরিক খাত ও বন্ধুত্বপূর্ণ বিদেশি রাষ্ট্রগুলোর সশস্ত্র বাহিনীর ১৫ কর্মকর্তা ও সদস্য। বাংলাদেশে পৌঁছানোর পর প্রতিনিধিদলটি ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী দিনেশ ত্রিবেদীর সঙ্গে মতবিনিময় করে।
সফরকালে প্রতিনিধিদলটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আতিথেয়তা গ্রহণ করবে। এ সময় তারা বাংলাদেশের ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবে।
সংশ্লিষ্টরা মনে করছে, কৌশলগত ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্ক আরও জোরদারের সুযোগ তৈরি হবে।
























