মন্তব্যকবিতা
রিফাত চৌধুরীপ্রকাশিত : সেপ্টেম্বর ২৫, ২০১৭
ক. দেশে যত বেশি ব্যাংক হবে মানুষ আরও বেশি করে দরিদ্র হবে।
খ. টাইটানিক ডুবছে এক এক করে, আমরা ছুটছি খেয়াতরীর দিকে।
গ. একদিকে রূপাসোনা-অন্যদিকে উপাসনা।
ঙ. শুধু মুষ্টিমেয় এলিট শ্রেণির মানুষ ২১ শতকে পৌঁছল।
চ. একটি লোক বুকেপিঠে আয়না বেঁধে রাস্তা দিয়ে চলছে, এবং রাস্তার দুধারে যে সমস্ত ময়লা জমে আছে আয়নাতে, সেই দর্পণে, সেগুলি প্রতিফলিত হচ্ছে। যে আয়নাটা বহন করে চলেছে, সেই আয়নাটাতে ঢিল মেরে কোনো লাভ নেই, আয়নাটাতো শুধু প্রতিবিন্বিত করছে। আর রাস্তার দুপাশে যে ময়লাগুলি জমে আছে, কাদের জন্য জমে আছে তুমি তাদের খোঁজ করো। তাদের বরং কিছু বলো।























