যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ৭ সেনা নিহত

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুলাই ১৫, ২০২৬

যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ৭ সেনা সদস্য নিহত ও কয়েকজন আহত হয়েছে। ইরানের সেনাবাহিনীর বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ৩৮৮তম ব্রিগেডের ঘাঁটিতে কয়েকটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলায় অতিথিশালা, প্রহরী পোস্ট ও সেনাদের আবাসন ভবন লক্ষ্যবস্তু ছিল। তবে প্যাসিভ ডিফেন্স ব্যবস্থার কারণে হতাহতের সংখ্যা অনেক কমেছে। এ হামলা কাপুরুষোচিত আগ্রাসন। এ হামলার উপযুক্ত সময়ে কঠোর জবাব দেওয়া হবে।

ইরানের সরকারি মুখপাত্র ফারিমা মোহাজেরানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে জানান, কয়েক দিনের মার্কিন হামলায় দক্ষিণ ইরানে বেসামরিক ৩০ নাগরিক নিহত হয়েছে। সরকার সর্বশক্তি দিয়ে জনগণের পাশে থাকবে। ইরানের দক্ষিণাঞ্চল এই দেশের স্পন্দিত হৃদয়।

এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। সূত্র: আল জাজিরা