অলঙ্করণ: মারিয়া সালাম
লুকিং ফর মাইসেল্ফ
জান্নাতুন নাইমা আন্নিপ্রকাশিত : নভেম্বর ১৮, ২০১৭
লুকিং ফর মাইসেল্ফ
নিজের সাথে কথা বলতে পারতেছিলাম না
ফলে কই কই জানি গেলাম কি কি করলাম
ছোটলোক হইয়া গেলাম,বড়লোক সাজলাম
আর কবিতা হারায় ফেললাম
শরীরে বিভিন্ন ক্ষত হইলো, মন তো লাপাত্তা
আকাম কুকাম আর বিচিং টিচিং যা আমি না
নিজেরে একদমই খুঁজতে চাইতেছিলাম না
লজ্জা বা ভয় তা যে কেন বা কিসের
নিজের সাথে এই লুকোচুরি তা তো আবালের
আমারে খুঁজতে চাই আবার, নাশকতাহীনতায়
নিজের গম্ভীর চেহারায় আর আপন কবিতায়
তাইতো বুনছি শব্দ আর দেখছি আয়না
খুঁজছি আমায় আর লুকাচ্ছি সব কান্না।
প্রাক্তন
একটু বেশি প্রাক্তন হইছো বলেই হয়তো
তোমারে রিকল করতে একটু বেগ পাইতে হয়
তয় ওই যে তোমার একটা হাসি আছি না
বিড়ি খাইলে বা একটা কইয়া দুইটা চুমু খাইলে
তা একটু মনে আছে, আর মনে আছে তোতলামি
জনবহুল এই প্রেম জীবনে তা কি কম সোনা!























