‘লুটপাটের সেটেলমেন্ট ভেঙে যাবে বলে কোনো সংস্কারই ভালো লাগছে না’
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : মে ২৭, ২০২৫
লুটপাটের সেটেলমেন্ট ভেঙে যাবে বলে কোনো সংস্কারই ভালো লাগছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার দিবাগত রাতে ফেসবুক পেজে স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ লেখেন, “সংবাদ সম্মেলনে এক রাজনৈতিক দলের ব্যবসায়ী নেতা বললেন, শিল্পে গ্যাস না দিয়ে যেন বুদ্ধিজীবী হত্যার মতোই ব্যবসায়ীদের হত্যা করা হচ্ছে! শ্রমিকদের বেতন দিতে দেরি হলে সরকার হুমকি দিচ্ছে। শুনে মনে হবে, কী ভয়ংকর জুলুমবাজ সরকার!”
ক্রীড়া উপদেষ্টা লেখেন, “অথচ পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় শিল্পে গ্যাস সরবরাহ ২২ শতাংশ বেড়েছে এবং তা ধারাবাহিকভাবে বাড়ছেই। জনতার মঞ্চের বিভিন্ন উইংয়ের মুভগুলো স্পষ্ট হচ্ছে। দীর্ঘদিনের লুটপাটের সেটেলমেন্ট ভেঙে যাবে বলে কোনো সংস্কারই আর ভালো লাগছে না।”
এই সরকারের শিল্পখাতে গ্যাস সরবরাহের একটি বাস্তব চিত্র আসিফ মাহমুদ তুলে ধরেন তার ফেসবুক পোস্টে।






















