অলঙ্করণ: পাপিয়া জেরিন

অলঙ্করণ: পাপিয়া জেরিন

সজীব দে’র দীর্ঘ কবিতা

প্রকাশিত : জানুয়ারি ২৬, ২০১৮

নন্দিতা বুদ্ধের কাছে পা ফাঁক করে রাখে

মৃত্যুকে আমি সন্তের মতো দেখি
যতই সন্দেহ করি ফেরাউনের সঙ্গমের রক্ত!

দ্যাখো, চোখ খুলে আছে কবির বুক পকেটে
আর
আমার প্রিয়তমা
পিকাসোকে না করে সমুদ্রতটে গান গায় মাতোয়ালি।

জানো,
ফেরা হবে না যারা যায় তারাকোভস্কির সিনেমায়।
যুদ্ধকে না করে গদার বন্দুকের নলে বিনির্মাণ করে
গুড বাই ল্যাঙ্গুয়েজ।

আমার কথা যদি বলো, প্যারানয়েড বিভোরে দৃশ্য আঁকি
যেন তারা কোনও কালে সংসারী ছিল মায়ান সভ্যতার।

নন্দিতা,
তোমাকে কখনও মানি কখনও স্বীকার না করে নদীর দিকে চলে যাই
আর তুমি আপেল রঙের আঁচল খুলে
বুদ্ধের কাছে পা ফাঁক করে দাও...

আমি চলে যাবার পর তুমি একা হবে না
আমি সরে যাবার পর তুমি অল্প বিষণ্ণ হবে
তুমি মাঝে সাঝে গল্প করবে আমার সব ভালো দিকগুলো নিয়ে
কিছুটা মন খারাপ হলে বন্ধুর কাছে হাত বাড়িয়ে দেবে...

আমি মরে গেলে তোমার আরেকজন প্রিয় বন্ধু হবে
কারণ, কালো জামা তোমাকে মানায় না...