সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন শফিকুর রহমান ও তারেক রহমান

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ফেব্রুয়ারি ০৯, ২০২৬

আজ সোমবার সন্ধায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ টেলিভিশন এই ভাষণ সম্প্রচার করবে।

এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তার ভাষণও বিটিভিতে সম্প্রচারের কথা রয়েছে।

জানা গেছে, জামায়াত আমিরের ভাষণ আজ সন্ধ্যা ৬-৭টার মধ্যে ও বিএনপি চেয়ারম্যানের ভাষণ সন্ধ্যা ৭-৮টার মধ্যে সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।

রোববার সন্ধ্যা ৭টায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সন্ধ্যা ৬টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (চরমোনাই পীর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণ বিটিভিতে সম্প্রচার করা হয়।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।