সাবেক নারী কাউন্সিলরসহ আ.লীগের ১১ নেতা-কর্মী গ্রেফতার

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : আগস্ট ০৪, ২০২৫

সাবেক নারী ওয়ার্ড কাউন্সিলর সুলতানা আহমেদ লিপিসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতা-কর্মীকে আজ সোমবার গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ৫ আগস্ট ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে দেশজুড়ে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ।

এর আগে শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২১ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।