সুখের বাড়ি
তৌহিদুল ইসলাম রবিনপ্রকাশিত : ফেব্রুয়ারি ১১, ২০১৮
আমার চোখে আগুন জ্বলে
মনে বিশাল শূন্যতা
তোমার চোখে চোখ রেখে
খুঁজে পেলাম পূর্ণতা।
প্রেম আগুনে পুড়বে যদি
দূরে থেকে ভাবছ কি
কাছে এসে হাতটি ধরো
বুঝবে দুজন মায়ায় পড়েছি।
রোদ বৃষ্টিতে ভিজবো দুজন
গানের তালে মাতাবো মন
প্রেমজুটির এই মিলন দেখে
রঙধনুটি হাসবে সুখে।
প্রহর গুনে বেলা শেষে
সাঁঝবেলাতে পুকুরপাড়ে
জোৎস্নার আলোয় চুমু খেলে
ভালোবাসার আালিঙ্গনে
গড়বো আমরা সুখের বাড়ি।























