ছবিঃ দীপাঞ্জন সরকার
সৈয়দ রিয়াদ হোসেন আকাশের কবিতা
প্রকাশিত : ডিসেম্বর ০২, ২০১৭
সকালের দীপান্বিতা
তোমার প্রতি আমার যে ভালোবাসা, তা আসলে
গভীর হৃদয় থেকে উঠে আসা অনুভব
এই অনুভূতিই তোমার প্রতি আমার সম্মান
এই প্রেম শেকড়ের গভীর থেকে গভীরে জল শুষে খায়
আমাদের প্রহরগুলো; বস্তুত এই ভালোবাসা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে
যা সত্য, যার মধ্যে কোনোই ছল নেই।
তুমি আমার সকালের দীপান্বিতা, তোমাকে স্মরণ করেই শুরু হয় আমার সকাল
আমার জীবনের মানে তুমি,
আমার জীবনের ভবিষ্যৎ তুমি,
আমার প্রতিটি শ্বাস-প্রশ্বাসে তুমি।
রাতের জ্বলজ্বলে তারা দিয়ে আমি কাটতে থাকি রাতের চুপচাপ প্রহর
কেটে যায় তোমারই ভাবনায়, এভাবেই সকাল হয়, আর
সকাল শুরু হয় তোমাকে সঙ্গে নিয়ে...
আমার রাতের চাঁদ তুমি, আমার সকালের আলো তুমি।























