স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলির অনুচ্ছেদ সংশোধন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ০৮, ২০২৬

স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলির অনুচ্ছেদ ৭.১১-তে সংশোধন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান স্বাধীনতা পুরস্কার পাওয়ার পর অন্য কোনো ক্ষেত্রে বিশেষ অবদান রাখলে ন্যূনতম ২৫ বছর পর পুনরায় এই পুরস্কার দেওয়া যেতে পারে।

আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সকল মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিবকে পাঠানো চিঠিতে এ সংশোধনীর কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলির অনুচ্ছেদ ৭.১১ সংশোধন করা হলো। স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানকে পুনরায় স্বাধীনতা পুরস্কার বা অন্য কোনো জাতীয় পর্যায়ের পুরস্কার প্রদানের জন্য বিবেচনা করা হবে না। তবে শর্ত থাকে যে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ পুরস্কার পাওয়ার পর অন্য কোনো ক্ষেত্রে বিশেষ অবদান রাখলে ন্যূনতম ২৫ বছর পর ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পুনরায় স্বাধীনতা পুরস্কার দেওয়া যাবে।

এই আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

পুরাতন অনুচ্ছেদ ৭.১১ অনুযায়ী, একবার স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান পুনরায় এ পুরস্কারের জন্য বিবেচনা করা যেত না।