১৩ দিনের ব্যবধানে নরসিংদীতে ৫ বার ভূমিকম্প

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ডিসেম্বর ০৪, ২০২৫

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৬টায় অনুভূত ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী। ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১ রিখটার।

 

১৩ দিনের ব্যবধানে নরসিংদীতে পঞ্চমবারের মতো ভূমিকম্প হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক বেড়ে গেছে কয়েক গুণ। তবে বড় ধরনের কোনো ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

 

এর আগে গত মাসের ২১ তারিখে হওয়া ভূমিকম্পে নরসিংদীতে পাঁচজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়। ক্ষতিগ্রস্ত হয় শতাধিক সরকারি-বেসরকারি স্থাপনা।

 

স্থানীয় বাসিন্দারা জানায়, সকালে আমরা সবাই ঘুমের মধ্যে ছিলাম। হঠাৎ ঘরের খাট আসবাবপত্রসহ ঘর কাঁপছিল। পরপর কয়েকবার কেঁপে ওঠার পর বুঝতে পারলাম, ভূমিকম্প হচ্ছে। আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসি।