আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ফেব্রুয়ারি ০৭, ২০২৬
নির্বাচনি প্রচারে অংশ নিতে আজ শনিবার সিলেটসহ ৩ জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আজ সকাল ১০টায় তিনি হবিগঞ্জ জেলা শহরের ঐতিহাসিক নিউফিল্ড মাঠে নির্বাচনি জনসভায় ভাষণ নেবেন।
জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। ব্যানার-ফেস্টুনে সাজানো হয়েছে শহরের গুরুত্বপূর্ণ সড়কসহ জনসভাস্থল।
জনসভা ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা যাচ্ছে প্রবল আগ্রহ ও উচ্ছ্বাস। রোববার থেকে ৩ দিন রাজধানীর বিভিন্ন আসনে নির্বাচনি প্রচারণা চালাবেন তিনি।























