আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ফেব্রুয়ারি ০৭, ২০২৬

নির্বাচনি প্রচারে অংশ নিতে আজ শনিবার উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় তিনি যোগ দেবেন।

দলের চেয়ারম্যানের আগমন ঘিরে সমাবেশস্থলের পাশাপাশি প্রস্তুত গোটা শহর। নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। এরই মধ্যে বিদ্যালয় মাঠে আসতে শুরু করেছে তৃণমূলের নেতাকর্মীরা।

বিএনপি চেয়ারম্যানের সফর ঘিরে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। তারেক রহমান ঠাকুরগাঁওয়ের পর দুপুর ১টায় নীলফামারী পৌরসভার বড় মাঠে নির্বাচনি সমাবেশে অংশ নেবেন।

পরে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভায় যোগ দেবেন তিনি।