চলতি সপ্তাহেই ইরানে মার্কিন হামলা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ফেব্রুয়ারি ০১, ২০২৬
মার্কিন সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এক প্রধান মিত্র দেশগুলোর নেতৃত্বকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহান্তেই ইরানের বিরুদ্ধে সামরিক হামলার অনুমোদন দিতে পারেন।
মিত্রদের মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, রোববার (১ ফেব্রুয়ারি) থেকেই ইরানে যুক্তরাষ্ট্র হামলা শুরু করতে পারে। যুক্তরাষ্ট্রের সাবেক এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা বলেন, এটি ইরানে পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে নয়। এটি মূলত সরকার পরিবর্তনের বিষয়।
এই কর্মকর্তা বর্তমানে আরব সরকারগুলোর পরামর্শক ও মধ্যপ্রাচ্য বিষয়ে ট্রাম্প প্রশাসনের অনানুষ্ঠানিক উপদেষ্টা।
নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা বলেন, “ইরানের পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক স্থাপনায় হামলার পরিকল্পনা চলছে। সেইসঙ্গে ইরানি সরকারের শিরশ্ছেদ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নেতৃত্ব ও সক্ষমতা ধ্বংস করা।”
ট্রাম্প প্রশাসনের বিশ্বাস, ইরানের শীর্ষ নেতৃত্বে সফল হামলা হলে সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করবে। এতে শেষ পর্যন্ত সরকার উৎখাত হবে।
যুক্তরাষ্ট্রের সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, “ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে হামলার আশা ব্যক্ত করছেন। তিনি ট্রাম্পকে নিশ্চিত করেছেন, ইরানে নতুন সরকার আনতে তারা সহযোগিতা করতে পারবে এবং এই নতুন সরকার পশ্চিমাদের বন্ধু হবে।”
ড্রপ সাইট নিউজ সিনিয়র দুই আরব গোয়েন্দা কর্মকর্তা খবর পেয়েছেন, ইরানে মার্কিন হামলা যে কোনো মুহূর্তে শুরু হতে পারে। সূত্র: দ্য ড্রপ সাইট নিউজ























