ইজরায়েলি অভিযানে গ্রেফতার ৬০ ফিলিস্তিনি

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : আগস্ট ০৬, ২০২৬

অধিকৃত পশ্চিম তীরের কালান্দিয়া শরণার্থী শিবিরে আজ বৃহস্পতিবার ৬০ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইজরায়েলি বাহিনী। ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, চলমান এই অভিযানের সময় ফিলিস্তিনিদের চরম মারধর ও ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি নির্যাতনের হাতিয়ার হিসেবে বেঁধে রাখা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এছাড়া ইজরায়েলি বাহিনী সাধারণ মানুষকে ঘরবাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ করে এবং বসতবাড়ি ও জিনিসপত্র ব্যাপক মাত্রায় ধ্বংস করেছে।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, দুই দিন ধরে ওই শিবিরে চলা অভিযানে ইজরায়েলি সামরিক বাহিনীর হামলায় ১৬ ফিলিস্তিনি আহত হয়েছে। সূত্র: আল জাজিরা