ইন্দোনেশিয়ার তালাউড দ্বীপপুঞ্জে ৬.৮ মাত্রার ভূমিকম্প
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জানুয়ারি ১১, ২০২৬
ইন্দোনেশিয়ার তালাউদ দ্বীপপুঞ্জের উপকূল শনিবার ভূমিকম্পে কেঁপে ওঠে। জার্মান জিওসাইন্স রিসার্চ সেন্টার (জিএফজি) জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮। এবং এর কেন্দ্রস্থল ছিল প্রায় ৭৭ কিলোমিটার গভীরে।
স্থানীয় ভূতাত্ত্বিক সংস্থা বিকেএমজি জানায়, তারা ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প রেকর্ড করেছে, যার গভীরতা মাত্র ১৭ কিলোমিটার। ভূমিকম্পের পর কয়েকটি ছোট কম্পনও অনুভূত হয়। তবে এই ভূমিকম্প সুনামি সৃষ্টির সম্ভাবনা নেই।
জানা গেছে, উত্তর সুলাওয়েসির প্রান্তে অবস্থিত মানাডো শহরে অনেকেই ভূমিকম্পটি অনুভব করে। তবে কোনো বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইন্দোনেশিয়া অবস্থিত প্যাসিফিক রিং অফ ফায়ার অঞ্চলে একাধিক টেকটনিক প্লেট মিলিত হয়, সেখানে প্রায়ই ভূমিকম্প হয়। সূত্র: রয়টার্স
























