ইন্দোনেয়িশায় বহুতল ভবনে আগুন, নিহত ২২
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ডিসেম্বর ১০, ২০২৫
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বহুতল একটি অফিস ভবনে আগুন লেগে ২২ জন নিহত হয়েছে বলে দেশটির পুলিশ জানিয়েছে। আগুন নেভানো হয়েছে এবং ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।
জাকার্তার পুলিশপ্রধান সুসাতিও পুরনোমো কনদ্রো বলেন, “মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে রাজধানীর সাততলা অফিস ভবনটিতে আগুন লাগে। এসময় কিছু শ্রমিক দুপুরের খাবার খাচ্ছিল।”
পুলিশ ধারণা করছে, ভবনটির প্রথম তলায় ব্যাটারি বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত ঘটে এবং পরে আগুন উপরের দিকে ছড়িয়ে পড়ে। ওই ভবনে ড্রোন নির্মাণের একটি প্রতিষ্ঠান রয়েছে।
পুলিশপ্রধান সুসাতিও বলেন, “নিহত ব্যক্তিদের বেশির ভাগই নারী, যাদের মধ্যে একজন অন্তঃসত্তা।”
ধারণা করা হচ্ছে, নিহতরা দগ্ধ হয়ে নয়, বরং ধোঁয়ার কারণে শ্বাস রোধ হয়ে মারা গেছে। সূত্র: বিবিসি
























