ইরানকে ডলারে তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুন ২৩, ২০২৬

কয়েক দশকের মধ্যে এই প্রথম ইরানকে ডলারে তেল বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম। এর ফলে ইরান এখন যুক্তরাষ্ট্রের ক্রেতাদের কাছেও তেল বেচতে পারবে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, “ইরানি কর্মকর্তারা চলতি সপ্তাহেই দেশটিতে পারমাণবিক পরিদর্শকদের ফের প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছেন। এটি ইরানের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ছাড় হিসেবে দেখা হচ্ছে।”

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ অবসানে চলমান আলোচনায় অগ্রগতির ইঙ্গিত পাওয়ায় ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৮ ডলারের নিচে নেমে এসেছে।

প্রযুক্তি খাতে চাপের মুখে পড়েছে আলফাবেটের শেয়ার, যা সোমবার ৫ শতাংশ কমেছে। কারণ, জন জাম্পার গুগল ডিপমাইন্ড ছেড়ে প্রতিদ্বন্দ্বী এআই প্রতিষ্ঠান অ্যানথোপিকে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এর কিছুদিন আগেই আরেক খ্যাতনামা এআই গবেষক নোয়াম শেজার গুগল ছেড়ে ওপেন এআই-এ যোগ দেন। অন্যদিকে, স্পেসএক্স-এর শেয়ার টানা তৃতীয় দিনের মতো পতন অব্যাহত রেখেছে।

সোমবার কোম্পানিটির শেয়ার ১৬ শতাংশ কমেছে এবং ১৬ জুনের সর্বোচ্চ অবস্থান থেকে এখন পর্যন্ত মোট ২৩ শতাংশ নেমে গেছে। সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল