ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : মার্চ ২৯, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, পেন্টাগনের পক্ষ থেকে ইরানে কয়েক সপ্তাহের জন্য স্থল অভিযান পরিচালনার জোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিষয়টির সঙ্গে জানাশোনা রয়েছে এমন মার্কিন সরকারি কর্মকর্তাদের (পরিচয় প্রকাশ করা হয়নি) বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলছে, শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে মার্কিন স্থলসেনা মোতায়েনের এই পরিকল্পনায় অনুমোদন দেবেন কি না, সেটা এখনও নিশ্চিত নয়।
পরিকল্পনা অনুযায়ী, এটি পূর্ণাঙ্গ কোনো যুদ্ধ হবে না, বরং বিশেষ বাহিনী আর নিয়মিত সেনাদের ছোট ছোট অভিযানে জোর দেওয়া হবে।
মার্কিনীরা মনে করছে, উপসাগরীয় অঞ্চলের দিকে জাহাজে করে ৪ হাজারের বেশি মেরিন সেনা পাঠানো হচ্ছে। এছাড়া ৮২তম এয়ারবর্ন ডিভিশনের প্যারাট্রুপারদেরও প্রস্তুত রাখা হয়েছে। আরও সেনা পাঠানোর বিষয়ে আলোচনা চলছে।
এ বিষয়ে বিবিসির পক্ষ থেকে হোয়াইট হাউস ও পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এখনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র : বিবিসি























