ইরানে স্থলবাহিনী পাঠানে আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : মার্চ ০৭, ২০২৬
ইরানে স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে এনবিবিসি নিউজ।
প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের পর ইরানকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প হোয়াইট হাউসের উপদেষ্টা ও রিপাবলিকান নেতাদের সঙ্গে আলোচনা করেছেন।
তার কল্পিত পরিকল্পনায় যুদ্ধের পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে তেলের ক্ষেত্রে সহযোগিতা থাকবে, যেমনটি বর্তমানে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে দেখা যায়।
প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প ইরানে বড় ধরনের স্থল হামলার কথা বলেননি। বরং নির্দিষ্ট কৌশলগত লক্ষ্য পূরণের জন্য সীমিত সংখ্যক মার্কিন সেনা পাঠানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
সূত্রগুলো জানিয়েছে, এ বিষয়ে এখনও ট্রাম্প কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। সূত্র: টাইমস অব ইজরায়েল























