ইরানে ১ ঘণ্টায় ৮ শহরে মার্কিন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুলাই ১৩, ২০২৬
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের ৮ শহরে রোববার রাতে ধারাবাহিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রদেশটির নিরাপত্তা ও আইনপ্রয়োগকারী বিষয়ক ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতি আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএকে এ তথ্য জানান।
ভালিওল্লাহ হায়াতি বলেন, “মার্কিন বাহিনী কয়েক ঘণ্টায় খুজেস্তানজুড়ে অন্তত ৮টি স্থানে হামলা চালিয়েছে। কর্মকর্তারা এখনও প্রতিটি এলাকার ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে।”
আহভাজ বিমানবন্দরে হামলার খবর অস্বীকার করে হায়াতি বলেন, “শহরের কাছে বিমানবন্দরের উপকণ্ঠে দুটি হামলা হয়েছে।”
এর আগে হায়াতি জানান, মাহশাহরের একটি কৃষি পানি পাম্পিং স্টেশনে ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত এবং চারজন আহত হয়েছে।
আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টা ৩৫ মিনিট থেকে ২টা ২০ মিনিটের মধ্যে ধাপে ধাপে এসব হামলা চালানো হয়। সূত্র: আল জাজিরা
























