ঈদের মতোই একটা উৎসব চলছে: প্রধান উপদেষ্টা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ফেব্রুয়ারি ১২, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ২৭ মিনিটে রাজধানীর গুলশান-২ নম্বরের ১/ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।
ভোটপ্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টা বলেন, “আজকে আনন্দের দিন। ঈদের মতোই একটা উৎসব চলছে।”
এ সময় তিনি দেশবাসীকে ‘নতুন বাংলাদেশ’ গড়ার আহ্বান জানিয়ে বলেন, “সবাইকে অনুরোধ করব, এবারের গণভোটে অংশ নেওয়ার জন্য। সবাইকে মোবারক বাদ।”
এ সময় উপস্থিত সবাই প্রধান উপদেষ্টাকে ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানান। গুলশানের এ আসনটিকে ভিআইপি আসন হিসেবে গণ্য করা হয়।
এর আগে আজ সকাল সাড়ে ৯টায় একই কেন্দ্রে ভোট দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ও মেয়ে।























