কবি যতীন্দ্রমোহন বাগচীর আজ জন্মদিন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ২৭, ২০২৫

কবি যতীন্দ্রমোহন বাগচীর আজ জন্মদিন। ১৮৭৮ সালের ২৭ নভেম্বর নদিয়া জেলার জমশেরপুরে জমিদার পরিবারে তার জন্ম। পৈতৃক নিবাস বলাগড় গ্রাম, হুগলি।

 

যতীন্দ্র প্রথম ডিগ্রি কলকাতার ডাফ কলেজ (বর্তমান স্কটিশ চার্চ কলেজ) থেকে নিয়েছিলেন। সারদাচরণ মিত্রের ব্যক্তিগত সচিবরূপে তার কর্মজীবন শুরু হয়।

 

পরে কলকাতা কর্পোরেশনে নাটোর মহারাজের ব্যক্তিগত সচিব ও জমিদারির সুপারিনটেন্ডেন্ট পদে ও কর কোম্পানি ও এফ.এন গুপ্ত কোম্পানির ব্যবস্থাপক হিসেবে কাজ করেন।

 

যতীন্দ্রমোহন বহু সাহিত্যিক পত্রিকায় গঠনমূলক অবদান রাখেন। ১৯০৯ থেকে ১৯১৩ পর্যন্ত মানসী পত্রিকার সম্পাদক ছিলেন। ১৯২১ ও ১৯২২ সালে তিনি যমুনা পত্রিকার যুগ্ন সম্পাদক হিসেবে কাজ করেন।

 

১৯৪৭ থেকে ১৯৪৮ পূর্বাচল পত্রিকার মালিক ও সম্পাদক ছিলেন। তার রচনায় তার সমকালীন রবীন্দ্র সাহিত্যের প্রভাব লক্ষ্য করে যায়। তাকে রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের প্রধান সাহিত্যিক হিসেবে বিবেচনা করে হয়।

 

১৯৪৮ সালের ১ ফেব্রুয়ারি তিনি মারা যান। পল্লীপ্রীতি যতীন্দ্রমোহন বাগচীর কবিমানসের প্রধান বৈশিষ্ট্য। ‘পথের পাঁচালী’র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও কবি জীবনানন্দ দাশের মতো তার কাব্যবস্তু নিসর্গ-সৌন্দর্যে চিত্ররূপময়।

 

গ্রাম বাঙলার শ্যামল স্নিগ্ধ রূপ উন্মোচনে তিনি প্রয়াসী হন। গ্রাম জীবনের অতি সাধারণ বিষয় ও সুখ-দুঃখ তিনি সহজ সরল ভাষায় সহৃদয়তার সংগে তাৎপর্যমণ্ডিত করে প্রকাশ করেন।

 

তার কবিতার বইগুলো হচ্ছে: লেখা (১৯০৬), রেখা (১৯১০), অপরাজিতা (১৯১৫), বন্ধুর দান (১৯১৮), জাগরণী (১৯২২), নীহারিকা (১৯২৭), মহাভারতী (১৯৩৬), কাব্যমালঞ্চ, নাগকেশর, পাঞ্চজন্য, পথের সাথী প্রভৃতি।

 

‘পথের সাথী’ তার লেখা উপন্যাস।