কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : আগস্ট ১৬, ২০২৬
আজ রোববার বেলা ১১টা ২৫ মিনিটে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমন ঘিরে সকাল থেকেই পাকুন্দিয়ার বিভিন্ন সড়কের দুই পাশে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ ভিড় করে।
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে জড়ো হয়। পাকুন্দিয়ার মির্জাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে বেলা সাড়ে ১১টার দিকে পোনামাছ অবমুক্ত করার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।
এ উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
























