গণিতবিদ যাদব চন্দ্র চক্রবর্তীর আজ মৃত্যুদিন
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ২৬, ২০২৫
গণিতবিদ যাদব চন্দ্র চক্রবর্তীর আজ মৃত্যুদিন। ১৯২০ সালের ২৬ নভেম্বর কলকাতার নিজ বাসভবনে তিনি মারা যান। ব্রিটিশ সরকার তাঁকে গণিত সম্রাট উপাধি দিয়েছিল।
চক্রবর্তী ১৮৫৫ সালে সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি মহল্লায় তার জন্ম। পিতা কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী ছিলেন পুরোহিত। মাতা দুর্গা সুন্দরী। পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না। যাদব বাল্যকালে বাবাকে হারান।
নিজ গ্রামের বিদ্যালয়েই তিনি শিক্ষাজীবন শুরু করেন। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি গণিতে এম.এ. করেন। কর্মজীবনের শুরুতে তিনি কলকাতা সিটি কলেজে অধ্যাপনা শুরু করেন।
পরবর্তীতে আলীগড় বিশ্ববিদ্যালয়ে পাটিগণিতের অধ্যাপক হিসেবে যোগ দেন। এখানে অধ্যাপনা কালে ১৮৯০ সালে ইংরেজিতে পাটিগণিতের বই প্রকাশ করেন, যা অল্প সময়ের মাঝেই বাংলা, উর্দু, হিন্দি, অসমীয়া, মায়াবী, নেপালী প্রভৃতি ভাষায় অনূদিত হয়।
পরে তাম্রলিপি প্রকাশনী এটি পুনঃপ্রকাশ করে। ১৯১২ সালে তিনি বীজগণিতের একটি বই প্রকাশ করেন। এটিও অনেক জনপ্রিয় হয়। ১৯১৬ সালে তিনি আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন।
অবসর গ্রহণের পর তিনি সিরাজগঞ্জে ফিরে আসেন। সিরাজগঞ্জ শহরে তার পূর্বে তৈরিকৃত নিজ বাড়িতে বসবাস শুরু করেন।























