জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ফেব্রুয়ারি ১২, ২০২৬
নির্বাচন পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার দুপুর ২টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত বার্তায় এ তথ্য জানান।
ইয়াসির আরাফাত জানান, বিকেল সাড়ে ৫টা ও রাত ১০টায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিং করবে দলটি। আর দুপুর ২টার দিকে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।”
তিনি আরও জানান, দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংবাদ সম্মেলনে কথা বলবেন।”
এছাড়া এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির কন্ট্রোল রুম বসানো হয়েছে বাংলামোটর অস্থায়ী কার্যালয়ে।























