জুলাই স্মরণে আজ বিএনপির সভা, বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : আগস্ট ০৪, ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। বিএনপির মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভাপতিত্ব করবেন দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আলোচনা সভায় উপস্থিত থাকবে জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা। পাশাপাশি বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি মিত্র রাজনৈতিক দলগুলোর নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।