টানা ৪৬ দিন ছুটি থাকবে সকল মাদ্রাসা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ফেব্রুয়ারি ০৯, ২০২৬
টানা দেড় মাসের ছুটিতে যাচ্ছে দেশের সব মাদ্রাসা। ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই ছুটি থেকেই শুরু হবে মাদ্রাসায় টানা ৪৬ দিনের ছুটি।
২০ জানুয়ারি প্রকাশিত শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
ছুটির বিশ্লেষণ অনুযায়ী, ১১ ও ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের ছুটি, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার। এরপর ১৫ ফেব্রুয়ারি মাদ্রাসায় শুরু হচ্ছে পবিত্র রমজান মাসের ছুটি।
এরপর একে একে ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ শব-ই-কদর, ২০ মার্চ জুমাতুল বিদা, ২১ মার্চ ঈদ-উল-ফিতর, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
২৭-২৮ মার্চ যথাক্রমে শুক্র ও শনিবার। তাই মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শ্রেণি কার্যক্রম শুরু হবে ২৯ মার্চ।
উল্লেখ্য, দ্বিতীয় সর্বোচ্চ ১৫ দিন ছুটি থাকবে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে। এই ছুটি চলবে ২৪ মে থেকে ১১ জুন।























