দুপুর ২টা পর্যন্ত ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ফেব্রুয়ারি ১২, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলা হয়েছে। জালভোট দেওয়া হয় ৫৯টি এবং তিন জায়গায় ব্যালট বাক্স ছিনতাই হয়।

আজ বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল এ তথ্য নিশ্চিত করেছে।

সমন্বয় সেলের তথ্য বলছে, দুপুর ২টা পর্যন্ত দেশের সব কেন্দ্রের মধ্যে ১৪টি কেন্দ্র থেকে পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়। ১৩৫ জায়গায় বিভিন্ন প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে।

ব্যালট বাক্স ছিনতাই হয়েছে তিন জায়গায়। ৬ প্রার্থীকে মারধর করা হয়েছে। ৫৯টি জালভোট দেওয়া হয়েছে। ভোট দিতে বাধা দেওয়া হয়েছে ১৮টি।

এছাড়া চার স্থানে আগুন লাগানো হয়েছে। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির অবহেলার ঘটনা ঘটেছে ৩৩টি।