বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদে খালেদা জিয়ার জানাজা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ডিসেম্বর ৩০, ২০২৫

বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সামনে থেকে জরুরি বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

খালেদার জানাজা পড়াবেন জাতীয় মসজিদের খতিব। জানাজার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় শহিদ জিয়ার কবরের পাশে তাকে দাফন করা হবে।

মির্জা ফখরুল বলেন, “বেগম জিয়ার মৃত্যু দেশের মানুষের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি এমন সময় চলে গেলেন যখন তাকে সবচেয়ে বেশি দরকার ছিল।”

উল্লেখ্য, আজ মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষনিঃশ্বাস ত্যাগ করেন।