মঙ্গলবার ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুন ২২, ২০২৬
মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে ১১ দলীয় জোট। আজ সোমবার সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, “কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরে প্রতিবাদ সমাবেশ ডেকেছে ১১ দলীয় জোট। যেখানে উপস্থিত থাকবেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।”
তিনি আরও বলেন, “গণহত্যার বিচারের ধীরগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং আমাদের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে। সীমান্তে প্রতিবেশী দেশ অস্ত্র মজুত করলেও তাতে সরকারের কোনো মাথাব্যথা নেই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়েও খারাপ।”
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক বলেন, “তবে এসব ঘটনায় ১১ দল উদ্বিগ্ন। সরকার সীমান্ত হত্যা ও পুশ ইন ইস্যুতেও ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ২৩ জুন ঘিরে কোনো নিষিদ্ধ ঘোষিত দল তাদের কার্যক্রম পরিচালনা করতে চাইলে তা ঠেকানোর দায়িত্ব সরকারের, কোনো দলের নয়।”
























