যুক্তরাষ্ট্র না থাকলে ইজরায়েল বিপর্যয়ে পড়ত: ট্রাম্প
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুন ২০, ২০২৬
যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা না থাকলে ইজরায়েল বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ত বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বক্তব্যে তিনি এ দাবি করেন।
ডোনাল্ড ট্রাম্প বলেন, “মধ্যপ্রাচ্যে ইজরায়েলের নিরাপত্তা ও অবস্থান অনেকটাই যুক্তরাষ্ট্রের সমর্থনের ওপর নির্ভরশীল। আমার হস্তক্ষেপ না থাকলে ইজরায়েল চূর্ণবিচূর্ণ হয়ে যেত।”
তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র ইজরায়েলকে উন্নত অস্ত্র ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম এবং বি-২ স্পিরিট বোমারু বিমানসহ গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতা প্রদান করেছে।”
ডোনাল্ড ট্রাম্প বলেন, “নেতানিয়াহুর সঙ্গে আমার সম্পর্ক ইতিবাচক। ওয়াশিংটন ইজরায়েলের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। নেতানিয়াহু, যিনি আমার সঙ্গে ভালোভাবে কাজ করেছেন, তিনিও বলবেন যে অস্ত্র আমাদের, আয়রন ডোম আমাদের দেওয়া, আর বি-২ বোমারু বিমানও আমাদের।”
তিনি আরও বলেন, “ইজরায়েলেআমার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং আমার পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। তারা আমার কথা শুনবে। তবে আমাদের নেতানিয়াহুকে কিছুটা সংযতও রাখতে হবে।” সূত্র: মিডল ইস্ট আই
























