সালমান-আনিসুলকে আনা হলো ট্রাইব্যুনালে

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ডিসেম্বর ০৭, ২০২৫

গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

 

আজ রোববার সকালে কারাগার থেকে পুলিশের প্রিজনভ্যানে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।