হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুন ২০, ২০২৬
গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশু মারা গেছে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত দেশজুড়ে ৬৭৭ শিশু মারা গেছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৮৪ জন।
প্রতিবেদনে আরও বলা হয়, একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১০ হাজার ৯৪৯ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৯১ হাজার ৭৮৯ জন।
আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩০৪ জন ও আক্রান্ত ৪৯ হাজার ৭৮৩ জন।
এই হিসাব ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের।
























