অমিয় রায় দীপের চারটি গীতিকবিতা
প্রকাশিত : এপ্রিল ১৮, ২০১৯
এক.
খুব নিশ্চুপ বাহির
ঘরের বারান্দাতে
চুল হারিয়েছি আঙুল
কালো রঙের সমুদ্রেতে
হাত দিয়েছে খিল কপাট
খুব কঠিন দুই
বাহুতে
মন রেখেছে খুব গোপন
কথা গুলো নিজের
কাছে
সন্ধে আকাশ দুজন মিলে
নিঃশব্দে শোরগোল
সন্ধে আকাশ দুজন মিলে
প্রেমের কোলাহল
ঠোঁট পেয়েছে যে চোট
হঠাৎ কথার বিড়ম্বনায়
কান ছিল সুনসান
ভাঙলো যে ঘুম
তারি কথায়
মন সেগুলোও রেখেছে গোপন
বললো যে সে আমার
কাছে
সন্ধে আকাশ দুজনাতের
নিঃশব্দে শোরগোল
সন্ধে আকাশ দুজনাতের
প্রেমের কোলাহল।
দুই.
ভাগ করেছে রাগ
তোমার দুচোখ সেই
জলেতে
রাগ আর সোহাগ
হঠাৎ করেই আজ
দুইমেরুতে
ভুল করেছে আঙুল
মুছিয়ে দেয়নি চোখের
জল
তাই চাইছি ক্ষমা
জোড় হাতেতে
ভাঙুক যে রাগ এই
ঘরেতে
তাই চাইছি ক্ষমা
জল খুঁড়েছে অতল
মনের ভেতর ভীষণ
দাগে
চোখ করেছে শোক
কালোর মিছিল জলের
ভাগে
চুপ এঁটেছি কুলুপ
পারছি না আর সইতে
ব্যথা
তাই চাইছি ক্ষমা
জোড় হাতেতে
ভাঙুক যে রাগ এই
ঘরেতে
তাই চাইছি ক্ষমা
তিন.
আমি না হয় তোমার ভেতর
ছোট্ট করে থেকে যাবো
আমি না হয় তোমার ভেতর
ছোট্ট একটা বাড়ি গড়বো
সেই বাড়িতে আর আড়িতে
ভালোবাসায় মিথ্যে আশায়
খুনসুটিতে প্রেমের লাল রঙেতে
থাকবো দুজন আর হবে
আলাপ
আমি না হয় তোমার ভেতর
ছোট্ট করে থেকে যাবো
আমি না হয় তোমার ভেতর
রোজ নিয়মে প্রেম জড়াবো
রোদের দিনে বৃষ্টি স্নানে
শিউলি ফুলে শিশির জলে
হাতের রেখা ছোঁয়া পেলে
শেষ কথা
কবিতার ছন্দে কথার দ্বন্দ্বে
চোখের জলে নিয়ম ভুলে
হাতের আদর জড়ানো চাদর
সেই মায়াতে মন গড়াতে
কাটবে আমার দিবানিশি
আমি না হয় তোমার ভেতর
ছোট্ট করে থেকে যাবো
আমি না হয় তোমার ভেতর
নিয়ম করে রোজই মরবো
চার.
ডেকেছিলাম তোমায় আমি রোজ
দাওনি সাড়া নাওনি আমার
খোঁজ
হারিয়ে গেলে এক ভীষণ ভুলে
ডুবলো নদী ঢেউয়ের জলে
হাঁটছি আমি ঘাস মাড়িয়ে
ছুটছে যে পথ আমার ছাড়িয়ে
পথটা ভুলে গেলাম হারিয়ে
তবু নাওনি তুমি খোঁজ
আমি ডেকেছিলাম রোজ
তুমি নাওনি আমার খোঁজ
দুচোখ যেমন পায়না দেখতে
একে অন্যকে
ঠিক তেমনি কাছে থেকেও
আমি পাইনা তোমাকে
তোমার কথা পাতায় পাতায়
লেখা আছে আমার খাতায়
সেই খাতাটা গেল পুঁড়ে
পোঁড়ার ঘাঁয়ে লেখা কান্না করে
কষ্ট যে তাই আমার ঘরে
তবু দাওনি সাড়া নাওনি আমার
খোঁজ
ডেকেছিলাম তোমায় আমি রোজ























