ঐতিহাসিক ৭ মার্চের ছড়া

আবু তাহের সরফরাজ

প্রকাশিত : মার্চ ০৭, ২০১৯

৭ মার্চ

ঘাম ঝরছে তপ্ত রোদে
সূর্য মাথার ’পর
লক্ষ্য কোটি আমজনতা
কাঁপছিল থত্থর।

বাংলা নামের ভূখণ্ডকে
করতে হবে মুক্ত
এই চেতনা সবার ভেতর
ঘুমন্ত আর সুপ্ত।

সেই চেতনা জাগিয়ে দিল
শেখ মুজিবের হাঁক
সবার বুকে ঢেউ দোলালো
মাতৃভূমির ডাক।

রেসকোর্সে শোনান মুজিব
নতুন দিনের পদ্য
এই কবিতা বাংলা এবং
বিশ্বে অনবদ্য।