চারটে মোটে ছড়া, ভাল্লাগে এই পড়া

আবু তাহের সরফরাজ

প্রকাশিত : মার্চ ১৭, ২০১৯

ল ফলার ব্যবহার

ক্লক ক্লক ক্লক
ক্ল্যসিকাল ব্লক।
ক্লাব থেকে ক্লাস এলো
ঘাসফুল নিয়ে গেল।

প্লাস প্লাস প্লাস  
ক্ল্যাসিকাল ক্লাস।
প্লাস্টিক প্লেনে চড়ে
গ্লানি তার পিছু ধরে।

শ্লথ শ্লথ শ্লথ
ক্ল্যাসিকাল ক্লথ।
ম্লান বলে, আপ্লুত
বোন নাকি খুড়তুতো?

শ্লোক লেখে ছড়া
ভাল্লাগে এই পড়া।

ব ফলার ব্যবহার

স্বরলিপি স্বাগত
চীন থেকে আগত।
ধ্বনি তার স্বল্প
এই হলো গল্প।

স্বাধীনতা স্বেচ্ছায়
নাম লেখে কেচ্ছায়।
স্বীকৃতি দিলে কেউ
ডাক ছাড়ে ঘেউ ঘেউ।

দ্বিধা ও দ্বন্দ্ব
দুজনেই অন্ধ।
স্বপ্নের অংশ
হলো তাই ধ্বংস।

জ্বর হলে বিছনায়
জিহ্বায় স্বাদ নাই।
বিদ্বান স্বভাবের
বিশ্বাস অভাবের।

দন্ত ন ফলার ব্যবহার

রান্না করে বান্না
কান্না করে পান্না।
অগ্নি এসে বলল, খুকি
মগ্ন হয়ে যান না।

রুগ্ন ঘরে মা
মগ্ন হয়ো না
স্বপ্ন দ্যাখো, একটা ছাগল
তার পেছনে ছুটছে পাগল
বিপন্ন সেই ছাগলটাকে
ধরতে গিয়ে একটা ফাঁকে
প্রশ্ন করো না,
এটা ভিন্ন জগৎ, না?

রেফের ব্যবহার  
(দুই অক্ষরের মাঝখানে ওপরে র- এর বদলে রেফচিহ্ন বসে)

কর্ম বলে, ধর্মরে
আছিস পরে বর্মরে
বর্ম খুলে মর্ম বোঝ,
তর্ক ছেড়ে মানুষ খোঁজ।

মূর্খ যারা হর্ষ মুখে
জগৎ দ্যাখে একটি চোখে
চর্ম চোখে যা দ্যাখা যায়
এই আছে তা এই উড়ে যায়!

দর্প করার নেই রে কিছু
সব মানুষের আগুপিছু
একই কারিগর
দীর্ঘ পথের যাত্রা শেষে
তারই সাথে জীবন মেশে
নাই রে কেহ পর।