নীলফামারীতে শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষ, নিহত ১
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : সেপ্টেম্বর ০২, ২০২৫
নীলফামারীর উত্তরা ইপিজেডে আজ মঙ্গলবার সকালে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষে এক শ্রমিক নিহত ও ৮ শ্রমিক আহত হয়েছে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। সংঘর্ষ থামলেও এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বন্ধ রয়েছে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে যান চলাচল।
নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তানজিরুল ইসলাম ফারহান বলেন, “মৃত অবস্থায় শ্রমিক হাবিবকে হাসপাতালে আনা হয়। তার বুকে একটু ক্ষত ছিল।”
তিনি আরও বলেন, “পোস্টমর্টেম রিপোর্ট ছাড়া বিস্তারিত বলা সম্ভব নয়। এছাড়া হাসপাতালে আহত অবস্থায় ৮ শ্রমিক চিকিৎসাধীন।”























