প্রধান উপদেষ্টার সঙ্গে ৭ রাজনৈতিক দলের বৈঠক মঙ্গলবার
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : সেপ্টেম্বর ০১, ২০২৫
বিএনপি, জামায়াত ও এনসিপির পর এবার দেশের ৭টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
আজ সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, রাজনৈতিক উত্তাপে উদ্ভুত পরিস্থিতির মধ্যেই রোববার বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ জাময়াতে ইসলামী, সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাগরিক পার্টি এবং রাত সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।























