রিফাত বিন সালাম

রিফাত বিন সালাম

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সলের ৩ কবিতা

প্রকাশিত : জানুয়ারি ১৪, ২০১৯

পাপ

আমি,
পাপ করবো তোমার চোখে দৃষ্টি দিয়ে,

আমি,
পাপ পুষবো তোমার মৌনতার সিঁদুর নিয়ে।

আমি, 
পাপ শুষবো তোমার শ্যামলিমার ছায়াবাজি পুতুলরূপে,

আমি, 
পাপ শিখবো তোমার পেঁচাত্ত শাপলার নিচিতরূপে।

আমি, 
পাপ জমাবো তোমার কুমারী নাইয়ের রোদ্দুরে,

আমি, 
পাপ কাটবো তোমার উষ্ণতার পল্লবের চাদ্দরে।

আমি,
পাপ কিনবো তোমার উদাস দুপুরের বাঁকে,

আমি, 
পাপ ছাড়বো তোমার লাজুক মুখের ঝাঁকে।

আমি পাপের পাপী পাপিষ্ঠ হয়ে তোমায় রিক্ত মনে সিক্ত দেহে একাদশীর মেঘলা বাঁধে বেলা-ভূমে অবিতথ করবো।

 

 

মাঝেমাঝে, আজকাল

মাঝেমাঝে, আজকাল

তোমার হারিয়ে যাওয়া শহরের গল্প শুনি,

ম্লান সন্ধ্যের দীর্ঘশ্বাসে সুতোর আঁচল বুনি।

মাঝেমাঝে, আজকাল

তোমার ভরা আকাশে শব্দের মেলা দেখি,

বিস্তৃত হাড়ের গন্ধে ভরা সমুদ্রে ডুবি।

মাঝেমাঝে, আজকাল

তোমার কেঁপে উঠা কন্ঠস্বর শয়নে শুনি,

ব্যস্ত রাস্তার নিভুনিভু আলোয় বেঁচি কিনি।

মাঝেমাঝে, আজকাল

তোমার ক্ষিপ্র মেজাজের রুদ্ধশ্বাসে পালিয়ে আসি,

শীতল হাতের উষ্ণ ঠোঁটে বাঁচিয়ে তুলি।

মাঝেমাঝে, আজকাল, আমি তারার ভিড়ে হাসি দিয়ে 
তোমার দেখে ফেলি!

 

 

ভাবছি আমি

ভাবছি,

তোমার নামে আকাশ লিখে দিবো।

তোমার সতী দেহে চিহ্ন এঁকে নিজের করে নিবো।

ভাবছি,

তোমায় নিজের করে নিবো।

কাল টিপের লাল রক্ত শুষে গিলে ফেলে দিবো।

ভাবছি,

তোমায় একটু করে ছুঁয়ে দিবো।

শীতল হাতের মিথ্যে দিয়ে চিবুকে জমিয়ে রাখবো।

ভাবছি,

ঋণগ্রস্ত এক স্বপ্ন দেখবো।

প্রেমের আকাশে সত্য দিয়ে আলো কিনে নিবো।

আমি ভাবছি, তোমায় নিয়ে ভাবছি, আজন্মকাল ভেবে আসছি।