সাঈদ জুবেরীর ৪ কবিতা

প্রকাশিত : জানুয়ারি ২২, ২০১৯

অন্ধত্বের জগৎ
(উৎসর্গ: হোমারকে)

এক অন্ধ কবি হাত দিয়ে
আমার প্রেমিকার দুধ ধরে
দেখছেন তাড়িয়ে তাড়িয়ে

রাগে ক্ষোভে ঘৃণায়
দিগবিদিহ জ্ঞানশূন্য
মাথায় গদ্য উঠে গেল

প্রভু দয়াময় অগতির যতি
যদি দাও কভু, আমারে দিও ওই
কবিদের অন্ধত্বের জগৎ

সাহানা

আমার জিভের নিচে
প্রস্ফুটিত বসন্ত ও তার যতসব ফুল
তার সুঘ্রাণ ও ফলে ফলে শরীর থৈ থৈ টইটুম্বুর,
জলকে চল
শীত নিদ্রার ভিতর উষ্ণ অমেয় ধারা
গ্রীষ্ম কী বর্ষা... বসন্তে ভাসছে বসুন্ধরা...

ফুটবল মহাজগৎ

ফাঁকা মাঠে বল নিয়া দৌড়াইবার তালে
গোলক গড়ানো আনন্দআল্লাদে
তুমি পায়ের আনন্দে দিশেহারা

তুমি এই ফাঁকা মাঠে বল নিয়া দৌড়ের মিথের আদিগন্ত সুখে
ঘুমায়ও পড়তে পারো... সকলেই জানে সকলের ঘুম পায়...
সকল মিথের ভিতর জাইগা রয় ঘুম...
আনন্দআল্লাদে দিশেহারা তুমি গাইতে পারো—
পরাণ আমার ঘুম জানে না... জাগা জানে না...
এই ফাঁকা মাঠে বল লইয়া দৌড়াইতে দৌড়াইতে...
গাইতে গাইতে ঘুমায়ই পড়ছো তো

আর স্বপ্নে তুমি খেলতেছ ইংলিশ প্রিমিয়ার... ওহ ডিয়ার
ফাঁকা মাঠে বল নিয়া দৌড়াইবার তাল কেটে
তুমি সেই তালের অসুখ...
তুমি গোলক গড়ানো আনন্দআল্লাদে পায়ের আনন্দে
দিশেহারা...
তুমি স্কিজোফ্রেনিয়া...

তুমি দৌড়াইতে দৌড়াইতে
ঘুমায়া স্বপ্নে খেলতেছ ইংলিশ প্রিমিয়ার...
ওহ ডিয়ার... ফাঁকা মাঠে তুমি প্রিমিয়ার লীগের গ্লামার...
এই তাল কেটে গেলে, চারিদিকে এ্যমবুশ করে আছে গোলপোস্ট...

এই মাঠে এই ফাঁকা মাঠে
গোলপোস্ট ছড়ানো চারিদিকে... আর তুমি প্রিমিয়ার লীগের গ্লামার...
সারক্ষণ গোলের প্রহসন... তবে
গোল দেবে না তো কোনো... তুমি তো
ফাঁকা মাঠের প্লেয়ার...
দিশেহারা... তোমার বিপক্ষে কেবল তোমার গ্লামার...
তুমি তার রোগ...
ইনসমনিয়া...
তুমি এই মাঠে কমন স্কিজোফ্রেনিয়া...

তবু ফাঁকা মাঠে বল নিয়া দৌড়াইবার তালে...
তুমি তো তোমারই অসুখ...

হুদাই লাল কার্ড খেয়ে বসে, এবার দেখো—
সবারই পায়ে পায়ে বল
পায়ে পায়ে সবার আনন্দ
অবিরাম...
ফাঁকা মাঠে বল নিয়া দৌড়াইবার তালে গোলক গড়ানো আনন্দআল্লাদে
পায়ের আনন্দে দিশেহারা

অমলকান্তি

অমলকান্তি সুচিত্রাকে
চুদতে চেয়েও
বলতে
পারেনি

তার স্বপ্নদোষ ধুয়ে দেয়া ধুতি
রোদ্দুরে শুকায়
মহানায়িকা
তখন সাত্মিক মহাত্মার
সহচরী
হয়ে
চাঁদের বুড়ির সিনে চরকা কাটছিলেন
নেচে গেয়ে
আয় তব মাধুকরি... হাতে হাতে ধরি ধরি
রাখিতে রতি ধরি... স্বদেশি করি করি