প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সাঈফ ইবনে রফিকের ‘কোরবানি’র কবিতা

প্রকাশিত : আগস্ট ০৭, ২০১৯

কোরবানি আছে, স্যাক্রিফাইস নাই

এক.
হে পিতা ইব্রাহিম
আমাদের ক্ষমা করুন।
আপনি প্রিয় ইসমাইলকে নিয়ে বের হলেন;
আপনার ট্রাডিশন রক্ষায়
ঘুষের টাকা নিয়া গরুর হাটের দিকে রওয়ানা দিল
মডারেট মুমিন!
গরু নিয়া যে উল্লাস দেখবে ঢাকা শহর—
তাতে লজ্জা পাবে মূসার সেই গো-পুজারি অনুসারীরাও।

দুই.
ক্ষমা করুন হে পিতা ইব্রাহিম,
আল্লাহর নামে ওরা কোরবানি দিচ্ছে
অথচ মাংস তার কাছে পৌঁছায় না।
ডিপ ফ্রিজে চলছে ডিসকাউন্ট,
জিরো ইন্টারেস্টে ইনস্টলমেন্ট অফার!
একেকটা ফ্রিজ, একেকটা শয়তান—
ইসমাইলের আদরে আমাকেও শিখিয়ে দিন
পাথর ছোঁড়ার কৌশল
হে পিতা ইব্রাহিম,
ঈদের বিজ্ঞাপনে আমার মাংসাশী মনও
পাশবিক হয়ে যাচ্ছে।

তিন.
হোলি কাউ
বিফ ফেস্ট চলিতেছে!
গরুর আকার নিয়ে প্রতিযোগিতায়
নেমেছে স্বয়ং নমরুদ।
ট্রাডিশনের মাসলা-মাসায়েলে
শিক কাবাবের মসলায় মিশে গেছে ইব্রাহিমের রক্ত।
ইসমাইলের ভালোবাসা ভুলে
পাশবিক মনে বেড়ে ওঠা
যে প্রজন্ম; গো-পূজায় তারা
ইহুদিদেরও হারিয়েছে।
পশুটার সাথে মনের পশুত্ব কোরবানি দাও,
হে মুমিন! ঈদুল আজহার মাহাত্ম্য বাড়াও।