সমরেশ বসুর ছোটগল্প ‘পঞ্চায়েত’

সমরেশ বসুর ছোটগল্প ‘পঞ্চায়েত’

মার্চ ১২, ২০২৬

বুড়ি ভুজাওয়ালি দোকান বন্ধ করে বাদাম আর ভুট্টার খইভাজার ধামা নিয়ে এসে পঞ্চায়েতের আসরে বসল


সেই সকালে

সেই সকালে

শাহেদউদ্দিনের শাশুড়ির চোখ খানিকটা সরল হয়ে আসে। আশেপাশের অনেকেরও। তরুণীটি, যার নাম আফরিন, গাড়িটির সামনের দিকের একটি সুবিধাজনক আসনে এতক্ষণ বেশ সপ্রতিভ ভঙ্গিতে বসেছিল, এখন সে কেমন যেন আড়ষ্ট বোধ করে। ড্রাইভারের সামনের গ্লাসটিতে সে তার চোখ ফেলতে সাহস করে না।


মার্চ ০৬, ২০১৯

যখন আঁধার যখন কুয়াশা

যখন আঁধার যখন কুয়াশা

টলতে টলতে এসে ভেজা ঘাসের ওপর শুয়ে পড়ে নূরি। দু’হাতে আঁকড়ে ধরে বুকের ওপর শুয়ে থাকা সঙ্গীকে। হাওয়ার ভেতর থেকে ফিসফিস করে কথা বলে সেই সঙ্গী। শিরশিরে হাওয়া পেঁচিয়ে যেতে থাকে দু’ঊরুর মাঝখানে। তলপেটে চাপ টের পায় সে, সুখ সুখ লাগে। শীত লাগে। ঘুম পায়। কুয়াশা নামে চোখের ওপর। নাভির নিচে।


মার্চ ০২, ২০১৯

জবাফুলের দুনিয়া

জবাফুলের দুনিয়া

অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ এ প্রকাশিত হয়েছে গল্পকার দেবদুলাল মুন্নার চতুর্থ গল্পের বই `জবা ফুলের দুনিয়া`। বৈভব প্রকাশনী থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী কাব্য কারিম। বইটি পাওয়া যাচ্ছে মেলায় সোহরাওয়ার্দী উদ্যানে `বৈভব’ এর ৪২২ নম্বর স্টলে। বইটি থেকে ‘জবাফুলের দুনিয়া’ গল্পটি পাঠের আমন্ত্রণ—  


ফেব্রুয়ারি ২৬, ২০১৯

আকাশপরী

আকাশপরী

ছাতাটা সরিয়ে উপরের দিকে তাকিয়ে আজ অবশ্য কালপ্রিটকে দেখতে পেল সে, ইলেকট্রিকের তারের উপর নিশ্চিন্তে বসে আছেন তিনি। এই কুকর্মটির জন্যে তাকে মোটেই অনুতপ্ত মনে হলো না। সেতো একটি কাক মাত্র, কাউয়া— আমরা মানুষেরা নিরীহ প্রকৃতির মাথার উপর, সভ্যতার মুখে রোজই তো হাগামুতা করে চলেছি। সে জন্যে আমরা কি কখনো অনুতপ্ত?


ফেব্রুয়ারি ২৩, ২০১৯

টিকটিকির রক্ত লাল হয়ে ওঠার আগে

টিকটিকির রক্ত লাল হয়ে ওঠার আগে

সে আমাকে একটা জায়গায় নিয়ে যায়।... একটা বিশাল বাড়ি, সেখানে প্রতিটি পদক্ষেপে শুধু সিঁড়ি আর সিঁড়ি। আমার শরীর উপর্যুপরি প্রশ্বাসে অবসন্ন হয়ে আসে; একটা সিঁড়ির উপর বসে পড়ি আমরা। তখন বিকেল শেষ হতে থাকে। ‘আমার ওপর কি আপনার রাগ আছে, ক্ষোভ আছে?’ শান্তা প্রশ্ন করে।


ফেব্রুয়ারি ২২, ২০১৯

অপলার গল্প

অপলার গল্প

সেদিকে খেয়াল নেই মোহসিনের, কেবল পেছনে ফিরে ফিরে অপলার মিলিয়ে যাওয়া দেখছে। মার্শাল ট্রায়ালে ওর ফাঁসি হতে পারে, ছাড়াও পেয়ে যেতে পারে বা নির্মম নির্যাতনের মুখোমুখি হতে পারে সে। যুদ্ধে বিদ্রোহী সৈনিকের কপালে কি জুটতে পারে জানে মোহসিন, যে কোনো সাজা সে মাথা পেতে নেবে।


ফেব্রুয়ারি ১৯, ২০১৯

আল মাহমুদের গল্প ‘জলবেশ্যা’

পুনর্মুদ্রণ

আল মাহমুদের গল্প ‘জলবেশ্যা’

পেঁয়াজ আর রসুনের মরশুমে লালপুর হাটের চারপাশের গ্রামগুলোতেও পেঁয়াজ রসুনের গন্ধ ছড়িয়ে পড়ে। হাটের দুমাইল দূর থেকেও বাতাসে কাঁচা পেঁয়াজের ঝাঁঝালো গন্ধটা বেপারিদের নাকে এসে লাগে। গন্ধটা তখন আর শুধু পেঁয়াজের গন্ধ থাকে না। রসুনেরও একটা অহংকারী গন্ধ আছে, যা বাতাসে পেঁয়াজের গন্ধের সাথে মিশে বাতাসকে স্বাদযুক্ত করে তোলে।


ফেব্রুয়ারি ১৭, ২০১৯

জীবনানন্দ দাশের গল্প ‘আকাঙ্ক্ষা-কামনার বিলাস’

পুনর্মুদ্রণ

জীবনানন্দ দাশের গল্প ‘আকাঙ্ক্ষা-কামনার বিলাস’

হাসতে হাসতে আঙুল বুলিয়ে গোঁফজোড়া সাজিয়ে নিয়ে বললে, ‘আগে একে মিস গুপ্ত বলে ডাকতাম- শেষবার যখন দেখা হয়েছিল তখনো, কিন্তু এখন নাম ধরেই ডেকে ফেললাম, ডাকা উচিত, আলাপ আমাদের নিশ্চয়ই এমন ঘনিষ্ঠতায় পৌঁছেছে,’ বলতে বলতে শুভেন্দু থেমে গেল।


ফেব্রুয়ারি ১৭, ২০১৯

পরি ও পাখির গান

পরি ও পাখির গান

ঝিম ধরে আছে দুপুর। পাশের বাড়ির ভেঙেপড়া দেয়ালের ওপর কয়েকটি কাক কেবল ডেকে যাচ্ছে। আর কোনও শব্দ নেই কোথাও। খাতা থেকে মুখ তুলে জানলা দিয়ে সেদিকে তাকালেন আফসার করিম। কপালে কয়েকটি ভাঁজ পড়ল তার। বিরক্ত যেন তিনি। পরদার ফাঁক দিয়ে এক চিলতে রোদ এসে পড়েছে ঘরে।


ফেব্রুয়ারি ১৫, ২০১৯

মোহিনী

মোহিনী

চিত্রা পূর্ণামি— না কী যেন এই সময়টা! পাতায় রোদ আটকে আছে, সরছে না। ধুলা উড়ছে। দুপাশে মানুষসমান ঘাস। ঘাস নড়ে উঠছে, সবুজের ভেতর শরীরের বাঁক। পেটিকোট বুক পর্যন্ত বেঁধে পুকুরে নেমে গেছে কয়েকজন। দুয়েকজন ঘাটলায় শরীর মাজছে। রোমশ পায়ে রুপার নূপুর খলবল করছে ওদের। বিশ্বনাথন গুনগুন করতে করতে ঘুরে দাঁড়ায়


ফেব্রুয়ারি ১৪, ২০১৯