সমরেশ বসুর ছোটগল্প ‘পঞ্চায়েত’

সমরেশ বসুর ছোটগল্প ‘পঞ্চায়েত’

মার্চ ১২, ২০২৬

বুড়ি ভুজাওয়ালি দোকান বন্ধ করে বাদাম আর ভুট্টার খইভাজার ধামা নিয়ে এসে পঞ্চায়েতের আসরে বসল


যত ক্ষত যত ক্ষতি

যত ক্ষত যত ক্ষতি

জাহিদ হঠাৎ অনভ্যস্ত কণ্ঠে গলাখাকারি দিয়ে সমবেত উপস্থিতির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করল। তরপর সরাসরি ধান ভানা বাদ দিয়ে ইনিয়ে বিনিয়ে শীবের গীত গেয়ে যা বোঝালো তার মমার্থ অনেকটা এরকম: আজকের রাতটা অন্তত অপেক্ষা করা যাক। তারপর আগামীকাল অবস্থা বুঝে চূড়ান্ত কোনো ব্যবস্থা নেয়া যাবে।


জানুয়ারি ২৫, ২০১৯

আবু তাহের সরফরাজের দরবেশি কিস্‌সা

আবু তাহের সরফরাজের দরবেশি কিস্‌সা

বড়পির আব্দুল কাদের জিলানি তখন যুবক। পথ চলতে চলতে একদিন হঠাৎ থমকে দাঁড়ালেন। সৌন্দর্যের বিস্ময়কর ছটায় তিনি হতচকিত। শিরশির কাঁপুনি টের পেলেন রক্তের কোষে কোষে। রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এক যুবতী। মুচকি হাসি তার ঠোঁটে। হাসি ছড়ানো এই ঠোঁটের জীবন্তদৃশ্য হৃদয় চিরে দেয়ার মতো।


জানুয়ারি ২৪, ২০১৯

হিজরা

হিজরা

জন্ম হল নীলাভ্রের। আকাশে পূর্ণিমার চাঁদের আলোয় আকাশের নীল সম্পূর্ণ দৃশ্যমান। নীলাভ্রের নাম বড় সমারোহ করে। বংশের একমাত্র ছেলে, বংশপ্রদীপ। ছোট্ট নীল সবার আদরের ছিল। তার আগে বলার দরকার, নীলাভ্রকেই সকলে নীল বলে ডাকত। নীল ছিল শান্ত স্বভাবের। সমবয়সী অন্যান্য ছেলেদের মতো সে দুরন্ত ছিল না।


জানুয়ারি ২৩, ২০১৯

ইগো

ইগো

বেবিট্যাক্সিওয়ালা কোনো কথা না বলে চালিয়ে যেতে থাকে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, বৃষ্টির কারণে ইলেক্ট্রিসিটি চলে গিয়েছে। ঝম ঝম করে প্রচণ্ড বৃষ্টি আর কোথাও বাজ পড়ার আওয়াজ। স্বামীবাগের গলিটা জনশূন্য, কেউ নাই রাস্তায়। পাড়ার দোকানটাও বন্ধ করে মুদিওয়ালা ঘুমে কাতর।


জানুয়ারি ২১, ২০১৯

ছঁ`ছি

ছঁ`ছি

কলতলায় অন্য যারা পানি নিতে আসতেন তাদের বেশিরভাগই ছিল হিন্দু পরিবারের। ঝর্নাদির প্রতি অজানা এক টানে কিছুটা কাছে এগিয়ে গেলে কলতলায় আসা অন্য দিদি-মাসিদের গল্পে শুনতে পেতাম, দূর-দূরান্তের কোনো এক রাজকুমার ঝর্নাদির বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে।


জানুয়ারি ১৭, ২০১৯

স্বামী

স্বামী

জমিলার মন আন্ধার হইয়া আসে। একমাত্র পোলা সামছুর লিগা বাপ-মা মরা এই এতিম মাইয়ারে পছন্দ হইছিল তার। আট বছর আগের কথা, পরীর মতো সুন্দর আবার নামও পরী। কেন যে রূপ দেইখা চোখ ঝলসায়ে গেল আল্লায়ই জানে। পরে দেহা গেল, এই মাইয়ার বাচ্চা হয় না, শেষে কত ডাক্তর কবিরাজ দেখাইয়া এই নাতি।


জানুয়ারি ১৪, ২০১৯

আশ্রয়

পর্ব ৩

আশ্রয়

কি হচ্ছে দেখতে রুমের বাইরে বের হলাম। সত্যিই ভিষণ অবাক হলাম। বিশটা বছর পর আজ আবার মায়ের মুখটা দেখতে পেলাম। মা বলে জড়িয়ে ধরলাম। যতই রাগ করে ঘর ছেড়ে আসি না কেন চোখের জলেরা বাঁধা মানল না। আমি আর মা-দুজনেই কেঁদে সাগর না হলেও ছোটখাটো একটা পুকুর বানিয়ে ফেলতে পারতাম।তবে সেটা আর হয়ে উঠল না।


জানুয়ারি ১৪, ২০১৯

সুখলালের স্বপ্ন ও তৃতীয় চরিত্র

সুখলালের স্বপ্ন ও তৃতীয় চরিত্র

তারাবানুর ফাঁকা অন্তঃসারশূন্য দিন-দুনিয়ায় সে ছাড়া যে অন্য কেউ নেই, সুখলালের তা অজানা নয়। তারপরও সে যখন ‘তোর কে মরিছে’ বলে বারান্দা থেকে বিরক্ত হয়ে উঠোনের দিকে হাঁটতে থাকে তখন তারাবানুর কান্নার উচ্চস্বর তাকে যেন পিছন থেকে জাপটে ধরে।


জানুয়ারি ১৩, ২০১৯

আশ্রয়

২য় পর্ব

আশ্রয়

মেয়েটা মোবাইলটা কেটে দিল। এটা কোন কথা হলো! কেমন পাজি হচ্ছে দিন দিন। আর ছেলেট! সে তখন থেকে মোবাইল গুতিয়েই যাচ্ছে। কত রকম ঘুষের লোভ দেখিয়েও কাজ হচ্ছে না। এদের প্লানটা কি আল্লাহ মালুম


জানুয়ারি ০৭, ২০১৯

জমির আলীর একদুপুর

জমির আলীর একদুপুর

দুর্বল পা দুটো যখন প্রত্যেক মুহূর্তে বিদ্রোহ করছে, গলার ভেতর থেকে বারবার দলা পাকিয়ে উঠে আসছে কিছু একটা, তখন হাড় জিরজিরে শীর্ণ লোকটি প্রায় মনস্থ করে ফেলে যে, সে এই রাস্তার উপরেই শুয়ে পড়বে। শারীরিক অবস্থাটা তার এরকম, এখানে কিংবা যেখানেই হোক এক্ষুণি তার শুয়ে পড়া জরুরি।


জানুয়ারি ০৭, ২০১৯